প্রিন্ট এর তারিখঃ Oct 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 2, 2026 ইং
নারায়ণগঞ্জে সামাজিক সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিরাব প্রগতি সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ এবং বিদ্যালয় আঙ্গিনায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাজ্বী আহাম্মদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে এসব কর্মসূচি পালন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা(ইউএনও) মো. সাইফুল ইসলাম। এ সময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের অবদান অপরিসীম। শিল্পের উন্নয়নে প্রতিনিয়তই গাছপালা কেটে ফেলা হচ্ছে। তাই দিনদিন আমরা পরিবেশ বিপর্যয়ের সম্মুখীন হচ্ছি। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় সামাজিক সংগঠনগুলোর পাশাপাশি সবাইকে অন্তত একটি করে হলেও বৃক্ষরোপণের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরাব প্রগতি সমাজকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মো. মাসুম মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ফাউন্ডেশনের উপদেষ্টা ও কাঞ্চন পৌর যুবদল নেতা সানাউল্ল্যাহ মান্নান সানি, উপদেষ্টা গোলাম কুদ্দুস, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মো. মাসুম বিল্লাহসহ আরও অনেকে ।
© সকল কিছুর স্বত্বাধিকার NNTV